এই সিনেমায় হলিউড অ্যাকশন তারকা ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা। তার চরিত্রের নাম সেরেনা। পেশায় শিকারি। দীপিকাকে অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে। ছবির ক্লাইম্যাক্সে বন্দুক হাতে লড়তে দেখা যাবে তাকে। আর এই দৃশ্যের জন্যই মাইক নামে এক ব্যক্তির কাছে বন্দুক চালানো শিখেছেন দীপিকা।
ট্রিপল এক্স সিরিজের তৃতীয় সিক্যুয়েল এটি। সিরিজের প্রথম সিনেমা ছিল ‘ট্রিপল এক্স’। দ্বিতীয়টি ছিল ‘ট্রিপল এক্স: স্টেট অব দ্য ইউনিয়ন’। দীপিকা ও ভিন ডিজেল ছাড়াও আলোচিত এ সিনেমায় অভিনয় করেছেন রুবি রোজ, নীনা ডোবরেভ ও রোরি ম্যাকক্যান।