বড়দিনের ছুটিতে অ্যামাজনের রেকর্ড

যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন রেকর্ড সংখ্যক পণ্য বিক্রি করেছে এই বড়দিনের ছুটিতে। আর গত ১৯ ডিসেম্বর ছিল কেনাকাটার সবচেয়ে ব্যস্ততম দিন। রেকর্ড পরিমাণ বিক্রির কারণে সর্বশেষ খবর অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১.৬ শতাংশ বেড়ে গিয়েছে।

অ্যালেক্সা ডিভাইস এবং ৪কে টিভি রেকর্ড পরিমাণ বিক্রি হওয়ায় প্রতিষ্ঠানটি এবার সবচেয়ে ভালো ব্যবসা করেছে। অ্যামাজনের বৈশ্বিক ভোক্তা বিভাগ-এর প্রধান নির্বাহী জেফ উইক জানান, সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্যগুলোর তালিকায় শীর্ষে ছিল অ্যামাজন হোম ইকো অ্যাসিস্ট্যান্ট ও এর ছোট সংস্করণ ইকো ডট। অ্যামাজন সাধারণত তাদের বিক্রয় পরিসংখ্যান প্রকাশ করে না এবং এই বছরও এর ব্যতিক্রম ছিল না। এর পরিবর্তে কতগুলি নির্দিষ্ট আইটেম বিক্রি হয় তা প্রকাশ করে থাকে।

বিশ্বব্যাপী অ্যামাজন গ্রাহকদের ৭২ শতাংশেরও বেশি মোবাইল ডিভাইস থেকে কেনাকাটা করেছেন।

Comments (0)
Add Comment