২০১০ সালে মুক্তি পায় এই জুটির ‘দ্য লাস্ট সং’ নামের রোমান্টিক সিনেমা। এই ছবির পরেই প্রেমের সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে। আর তাই মাইলি চান আবারও এমন একটি সিনেমায় অভিনয় করতে, যাতে পুরনো অভিজ্ঞতা আবারও ফিরে পেতে পারেন এই জুটি।
মাইলির একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি আগামী ২০১৭ সালে একাধিক ছবিতে অভিনয় করতে চান। সহতারকা হিসেবে চান লিয়ামকে। কারণ সেক্ষেত্রে বাগদত্তার সঙ্গে প্রেম আরও গাঢ় হবে বলে মনে করছেন তিনি। তবে ছবিগুলো তিনি বিয়ের আগে করতে চান। কারণ এই মুহূর্তে লিয়ামের সঙ্গে যে সম্পর্কে তিনি আছেন, তাতে তিনি বেশ সুখে আছেন বলে জানিয়েছেন মাইলি।
প্রসঙ্গত, ২০১০ সালে ‘দ্য লাস্ট সং ’ছবিতে অভিনয় করার পর ২০১২ সালে বাগদান করেন এই তারকা জুটি। তবে এরপরই বিচ্ছেদ হয় তাদের। এ বছর তাদের সম্পর্ক জোড়া লাগার পর শুরু হয় তাদের বিয়ের গুঞ্জন। তাদের একান্ত অবকাশের ছবি প্রকাশ পেতেই শোনা গিয়েছিল, গোপনে বিয়ে করে ফেলেছেন এই তারকা জুটি। তবে আসল ঘটনা তা নয়। অনেকদিন ধরে তাদের বিয়ের কথা শোনা গেলেও এই বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষনা দেন নি এই জুটি।