ছবিতে একটি গানে নেচেছেন জ্যাকি চ্যান। সঙ্গে ছিলেন দিশা ও আমায়রা।
ছবিতে ‘এম এস ধোনি’ ছবির নায়িকা দিশা পাটানি ‘কায়রা’ নামে একটি চরিত্রে অভিনয় করছেন। রাজকুমারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। দিশা ছাড়া আছেন আরও এক ভারতীয় নায়িকা। আমাইরা দস্তুর। তার চরিত্রের নাম অস্মিতা। দু’জনেই ভারতীয় নারীর ভূমিকায় অভিনয় করছেন। ওদিকে ‘হ্যাপি নিউ ইয়ার’ অভিনেতা সনু সুদের চরিত্রটি এখানে ভিলেনের। ট্রেলারে তার উপস্থিতি যদিও খুব অল্প।
ছবির ট্রেলার অ্যাকশনে ভরপুর। সেই সঙ্গে কমেডিও আছে। জ্যাকি চ্যানকে গাড়ির মধ্যে একটি সিংহের সঙ্গে দেখা গেছে। ২৮ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি ইংরেজি ও হিন্দি ভাষাতেও মুক্তি পাবে।