তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের অহংকার। উন্নত সেবা প্রদান করা এবং সংস্থার আইন-কানুন, রীতিনীতি মেনে চলার মধ্য দিয়ে আমাদের উচিত জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ করা। যে কোনো সংস্থা বা সংগঠনের উন্নয়নের জন্য শৃঙ্খলার কোনো বিকল্প নেই।
বিমানকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় এবং সংস্থার আইন-কানুন ও রীতিনীতি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।
এবারের ‘শৃঙ্খলা সপ্তাহ’ উদযাপনের মূল উদ্দেশ্য হলো যথা সময়ে যথাযথ ইউনিফর্মে অফিসে উপস্থিত হওয়া এবং দাফতরিক নিয়ম-কানুন যথাযথভাবে পালন করা।
সিবিএ সভাপতি মো. মশিকুর রহমানসহ সভায় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বক্তব্য রাখেন। এর আগে মোসাদ্দিক আহমেদ প্রধান অতিথি হিসেবে শৃঙ্খলা সপ্তাহর উদ্বোধন করেন।