কাতার এয়ারওয়েজের ‘ট্রাভেল ফেস্টিভ্যাল’ শুরু

গতকাল শুরু হয়েছে কাতার এয়ারওয়েজের ‘ট্রাভেল ফেস্টিভ্যাল’। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন ৬০টিরও বেশি আর পুরো ভ্রমণ উত্সবে ৫০০টিরও বেশি পুরস্কার জেতার সুযোগ থাকছে। এই উত্সবে থাকছে বড় অঙ্কের ছাড়। বিশ্বের সেরা বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাসে আকর্ষণীয় দামে টিকিট; কোনো সঙ্গী বা দল বেঁধে গ্রুপ বুকিং করলে থাকবে বিশেষ মূল্য ছাড়। কাতার এয়ারওয়েজের ‘প্রিভিলেজ ক্লাব মেম্বাররাও এ সময় দ্বিগুণ ‘কিউমাইলস’ সুবিধা পাবেন। ভিসা কার্ড ব্যবহারকারীরা এ সময়ে শর্তসাপেক্ষে পাবেন ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। – প্রেস বিজ্ঞপ্তি

Comments (0)
Add Comment