এ সময় ওবামা বলেন, ৮ বছর আগে যে অবস্থায় ছিল, বর্তমানে তার থেকে আরো দৃঢ় ও ভাল অবস্থায় আছে আমেরিকা।
তিনি আমেরিকান নাগরিকদের অনুরোধ করেন অন্যের দৃষ্টিকোণ থেকে প্রতিটি বিষয়কে উপলব্ধি করার জন্য। ওবামা বলেন, আমাদের মনোযোগ দেয়া উচিত এবং শোনো উচিত।
সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে কিছু না বললেও তিনি জানান, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে বিশ্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এক ‘নিদর্শন’ স্বরূপ। যদি আপনি মনে করেন, এই দেশের সকল নাগরিকের সমান আর্থিক অধিকারের সুযোগ নেই; তাহলে গণতন্ত্র কার্যকর সম্ভব হবে না।
আর এ ক্ষেত্রে গণতন্ত্র রক্ষার জন্য জনগণকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। বিবিসি।