সংগঠনের আহ্বায়ক ও হজ হাবের সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদ বলেন, হজ ব্যবস্থাপনার শুরু থেকে আজ পর্যন্ত সরকারি-বেসরকারি হজযাত্রীদের মোয়াল্লেম ফি গ্রহণ ও নিবন্ধন একই দিনে সম্পন্ন হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া। প্রচলিত এ নিয়ম ভঙ্গ করে ১৫ জানুয়ারি শুধু সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীদের প্রাকনিবন্ধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ নিয়ে বেসরকারি হজযাত্রীদের মধ্যে চলছে চরম অসন্তোষ ও ক্ষোভ। কারণ মোট হজযাত্রীর প্রায় ৯৫ শতাংশই বেসরকারি ব্যবস্থাপনায় হজ সম্পন্ন করেন।