গতকাল মঙ্গলবার ১০ জানুয়ারি মনোনয়ন তালিকা ঘোষণা করেন হলিউড অভিনেতা ডমিনিক কুপার ও ‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নার। লন্ডনের রয়েল আলবার্ট হলে এবারের ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
‘লা লা ল্যান্ড’-এর জন্য সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্যকার হিসেবে মনোনয়ন পেয়েছেন ড্যামিয়েন শেজেল। সেরা পরিচালকের দৌড়ে তার সঙ্গে লড়ছেন কেন লোচ (আই, ড্যানিয়েল ব্লেক), কেনেথ লোনারগ্যান (ম্যানচেস্টার বাই দ্য সি), টম ফোর্ড (নক্টারনাল অ্যানিমেলস) ও ডেনিস ভিলেন্যুভ (অ্যারাইভাল)।
এই অ্যাওয়ার্ডসে দ্বিতীয় সর্বাধিক নয়টি করে মনোনয়ন পেয়েছে ‘অ্যারাইভাল’ ও ‘নক্টারনাল অ্যানিমেলস’। সেরা ছবিসহ ছয়টি বিভাগে মনোনীত হযেছে ‘ম্যানচেস্টার বাই দ্য সি’।