‘ফ্রিডম অব মেডেল’ পেয়ে অশ্রুসিক্ত জো বাইডেন

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা তার বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ফ্রিডম অব মেডেল’য়ে (স্বাধীনতা পদক) ভূষিত করেছেন।

দেশের প্রতি ভালোবাসা, আমেরিকানদের বিশ্বস্ততা অর্জন এবং সারাজীবন একনিষ্ঠ সেবাদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মানে ভূষিত করা হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) হোয়াইট হাউজে এ সম্মাননা দেওয়া হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

গৌরবময় এমন সম্মান পেয়ে জো বাইডেন বিস্মিত ও আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত নয়নে অভিষিক্ত হয়েছেন।পদকে ভূষিত হয়ে জো বাইডেন ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয় থাকার প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট মেয়াদের শেষ সময়ে নিজ হাতে ‘ফ্রিডম অব মেডেল’ দিতে পেরে সন্তুষ্টির কথা জানান বারাক ওবামা।

Comments (0)
Add Comment