স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মোসাব্বিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম জিকুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ প্রমূখ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র জাসদের নেতা শাহান খান, লিয়াকত আলী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, মুক্তিযোদ্ধা নাজমুল ইসলাম চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা হাকিকুল খোকন, শাহানারা রহমান, সোলায়মান আলী, সিরাজউদ্দিন সোহাগ, হেলাল মাহমুদ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সভাপতি জেড এ জয়, গণজাগরণ মঞ্চ নিউইয়র্কের আহ্বায়ক মিনহাজ আহম্মেদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বলেন, বিএনপি-জামায়াত জোট আন্দোলনে ব্যর্থ হয়ে ঘরে ফিরে গেছে। কিন্তু তাদেদর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই এই মুহূর্তে আমাদের অতীতের মত ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের ভবিষ্যত নেতা সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকায় বিএনপি-জামায়াত জোটের অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, আওয়ামী লীগে অনেক সুবিধাভোগী লোক রয়েছে যারা দলের দুর্দিনে দূরে সরে যায়। এসব সুবিধাভোগীদের চিহ্নিত করার সময় এসেছে।
আলোচনা সভায় একাত্তরের যুদ্ধাপরাধী আল-বদর বাহিনীর কমান্ডার কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করায় স্বস্তি প্রকাশ করা হয়।
–