বললেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা কেবলমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য। এরপর এসব তুলে নেওয়া হবে।
ট্রাম্প বলেন, মস্কো যদি সত্যিই সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রকে সাহায্য করে, তাহলে কেন নিষেধাজ্ঞা থাকবে? সহযোগিতার ভিত্তিতে কাজ করলে তাদের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
দায়িত্ব নেওয়ার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়অ এক সাক্ষাতকারে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক উন্নয়ন বিষয়ে এসব কথা বলেছেন।
একই সঙ্গে রাশিয়া ও চীনের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, এক্ষেত্রে অবশ্য তাদের ‘সহযোগিতা’ দরকার।
এক চীন নীতির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও নতুন করে আলোচনার সুযোগ আছে বলে উল্লেখ করেন এই মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় রাশিয়ার হ্যাকিংয়ের অভিযোগের ওপর ৯০ দিনের মধ্যে একটি পরিপূর্ণ প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে বেশ কিছু টুইট বার্তায় এপ্রিলের মধ্যেই ওই প্রতিবেদন তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
নির্বাচনের আগে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের গোপন সম্পর্ক নিয়ে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে। প্রচারিত ওইসব খবরে বলা হয়, ট্রাম্পের অনেক অতিগোপনীয় তথ্য এমনকি তাকে ব্ল্যাকমেইল করার মতো অনেক নাজুক ও স্পর্শকাতর তথ্যও রাশিয়ার কাছে আছে।
যদিও ট্রাম্প ও রাশিয়া উভয়ই এসব খবরকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন। এমনকি সংবাদমাধ্যমের কাছে এসব নথি আসার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দিকেও অভিযোগের আঙুল তুলেন তিনি।
এর আগে ১১ জানুয়ারি (বুধবার) যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপার জানান, রাশিয়ার কাছে গোপন তথ্য থাকার যে খবর সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে সে সংক্রান্ত নথি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো থেকে দেওয়া হয়নি। আর সে নথি নির্ভরযোগ্য কিনা তাও এখনও গোয়েন্দা সংস্থাগুলো যাচাই করে দেখতে পারেনি।