১২ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ ২ শাখা) বেগম হাসিনা শিরিন স্বাক্ষরিত এক চিঠিতে হজ কার্যক্রমের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়।
জানা গেছে গত বছর যারা নিবন্ধন করেও সিরিয়াল পেছনে থাকায় হজে যেতে পারেননি তারা অগ্রাধিকার পাবেন। প্রায় ৪০ হাজারেরও বেশি হজযাত্রী এ বছর নিবন্ধনে অগ্রাধিকার পাবেন।