গত হজ মৌসুমে সৌদি আরব ও বাংলাদেশের মোট ৭১টি হজ এজেন্সির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ধর্ম মন্ত্রণালয় সম্প্রতি পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে।
সূত্র জানায়, তদন্ত কমিটির প্রতিবেদনে ৫টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত, ৯টির লাইসেন্স স্থগিত ও ১৬টি প্রতিষ্ঠানকে ২ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩০টি হজ এজেন্সিকে অব্যাহতি প্রদানের পাশাপাশি বেশ কিছু সংখ্যক প্রতিষ্ঠানকে সতর্ক ও তিরস্কার করছে কমিটি। জরিমানার অর্থ আগামী জুলাই মাসের মধ্যে পরিশোধ করার নির্দেশনা জারি হয়েছে বলে জানা গেছে।