এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অমর সিং দাবি করেছেন, অমিতাভ আর জয়ার সম্পর্ক বেশ কিছু দিন থেকেই ভালো যাচ্ছে না। তারা দু’জনে দু’টি আলাদা বাংলোয় থাকা শুরু করেছেন।
প্রতীক্ষা নামের বাংলোটিতে একজন, আরেকজন জনক নামের অন্য বাংলোটিতে থাকেন।
পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে নাকি সম্পর্ক ভালো যাচ্ছে না শাশুড়ি জয়ার। জয়া-ঐশ্বরিয়ার মধ্যেও গোলমাল চলছে বলে দাবি করেন অমর।
রাজ্যসভার সদস্য অমর বহু দিন থেকেই বচ্চন পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। শোনা যায়, তিনিই জয়াকে সমাজবাদী পার্টির টিকিট পেতে সাহায্য করেছিলেন। সেই অমরই এবার বচ্চন-পরিবারের গুপ্তকথা ফাঁস করে দিলেন সংবাদমাধ্যমে।