নিউ ইয়র্কের টাইম স্কয়ারে অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছিলেন চেলসি। ‘টুডে আই অ্যাম এ মুসলিম টু’ শিরোনামে মুসলিম সমর্থিত একটি বিক্ষোভের আয়োজন করা হয়। চেলসি এবং শার্লটের জন্য এ ধরনের বিক্ষোভে অংশ নেয়ার ঘটনা এই প্রথম।
সাবেক এই ফার্স্ট ডটার বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের ছবি টুইটারেও প্রকাশ করেছেন। সাতটি মুসলিম দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরোধিতা করেই ওই সমাবেশের আয়োজন করা হয়।
যারা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন চেলসি। সে সময় তিনি হিজাব পরা এক নারীর ছবিসহ সমাবেশে অংশগ্রহণকারীদের ছবি টুইট করেছেন।