গুগলের নতুন এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ খাতে বেশ আলোচনা তৈরি হয়েছে। ইতিমধ্যে গুগল ফাইবারের সেবার সাহায্যে ‘আলট্রা-ফার্স্ট’ ব্রডব্যান্ড সেবা দিচ্ছে গুগল। আর এ সেবায় বেশ সাড়াও মিলছে। মোবাইল নেটওয়ার্ক চালুর বিষয়ে চলছে নানা আলোচনা।
বাজার বিশেষজ্ঞদের মতে, একধরনের চ্যালেঞ্জ নিয়েই মাঠে নেমেছে গুগল। গুগলের পরিকল্পনা দেখে ধারণা করা যায়, এ বাজারে গুগল শীর্ষে থাকতে পারে। এর আগে গত ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিকল্পনা হিসেবে মোবাইল নেটওয়ার্ক চালুর বিষয়টি প্রথম বলেন গুগলের অ্যান্ড্রয়েড প্রধান সুন্দর পেচাই।