প্রত্যক্ষদর্শীরা জানান, তৃতীয়বারের মতো মেক্সিকোয় পাঠিয়ে দেয়ার পর লোকটি নিদারুণ মানসিক যন্ত্রণায় ছিলেন। যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সময় তার হাতে শুধু একটি প্লাস্টিকের ব্যাগ ছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কারের অঙ্গীকার করার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মারাত্মক দুর্দশা শুরু হয়। বাসস।