ক্যাপ্টেন আলী আশরাফ খান অভিযোগ করেন, বিমানের রেষারেষিতে বলির পাঁঠা হতে হচ্ছে তাঁকে। চেক জালিয়াতির মতো মামলায় তাঁকে আসামি করা হয়েছে।
ক্যাপ্টেন আলী আশরাফ খান বলেন, অভিজ্ঞ ও পরিচ্ছন্ন হওয়ার কারণে চাকরি থেকে অবসর নেওয়ার পরও তাঁকে আবার ডেকে নিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। চুক্তিভিত্তিক ২৭০ ঘণ্টা উড্ডয়নও করেছেন তিনি।
ক্যাপ্টেন আলী আশরাফ জানান, চুক্তিভিত্তিক নিয়োগের শর্ত হিসেবে নিজের খরচেই সিঙ্গাপুর গিয়ে সিমুলেটর ট্রেনিং পাস করে এসে দায়িত্ব পালন করতে হয়। বিমানের সঙ্গে চুক্তির শর্ত ছিল—সিমুলেটর ট্রেনিং করার টাকা প্রথমে বিমান দেবে। তবে কাজে যোগ দেওয়ার পর তাঁর বেতন থেকে মাসিক কিস্তিতে এই টাকা কেটে রাখা হবে। এ জন্য বিমান তাঁর কাছ থেকে ২৫ লাখ টাকার একটা ব্ল্যাংক চেক নেয়। বিমানকে সেই চেক ভাঙানোর জন্য তিনি দুটো শর্ত দেন। প্রথমত, তিনি যদি ইনিশিয়াল সিমুলেটরে ফেল করেন; দ্বিতীয়ত, চাকরিতে যোগ দেওয়ার পর এক বছরের আগেই যদি তা ছেড়ে দেন। কিন্তু তিনি কোনোটাই করেননি। এরপরও চেক জালিয়াতির মামলা করা হয়েছে।
তিনি জানান, মাস ছয়েক আগে আদালতে চেক ডিজঅনার মামলা ঠুকে দেয় বিমান কর্তৃপক্ষ।
সূত্রঃকালের কণ্ঠ