তখন কাজল জানিয়েছিলেন, সিনেমার ব্যস্ততার থেকে নিজেকে কিছুটা সরিয়ে নেয়ার জন্যই তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।
কাজল বলেন, ‘সেসময় প্রতিবছর চার থেকে পাঁচটি ছবির অফার থাকত। ইন্ডাস্ট্রিতে প্রায় ৯ বছর কাটিয়েও ফেলেছিলাম আমি। অর্থ, যশ, সাফল্য- জীবনে কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু নিজের জন্য না ছিল সময়, না শান্তি। ফলে একটা বড় সিদ্ধান্ত নিতেই হলো আমাকে।’
কাজল তখন সিদ্ধান্ত নিয়েছিলেন বছরে একটির বেশি ছবিতে অভিনয় করবেন না তিনি।