এভিয়েশন খাতে নারীদের আরো আগ্রহী এবং বিশ্বের অন্যান্য এয়ারলাইন্সের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দানে এই উদ্যোগ। বর্তমান সরকার নারী ক্ষমতায়নে বিশ্বাসী এবং বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছে। জাতীয় এই এয়ারলাইন্সের প্রতিষ্ঠালগ্ন থেকে পুরুষ কর্মীদের পাশাপাশি বিমানের নারী কর্মীরাও ফ্লাইট পরিচালনা, এয়ারক্রাফট মেইনটেনেন্স, সিডিউলিং ও গ্রাউন্ড হ্যান্ডলিং এর বিভিন্ন শাখায় সফলতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।
প্রকৃতপক্ষে, বিমানের নারী পাইলটরা যে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং দক্ষতার পরিচয় দিচ্ছে এবং নির্ভয়ে এভিয়েশন জগতের সঙ্গে তাল মিলিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ।
বিমান ব্যবস্থাপনা মনে করে আজকের এই বিশেষ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আরও অধিক সংখ্যক নারী এভিয়েশনের বৈচিত্রময় পেশায় এগিয়ে আসবে।