কুয়ালালামপুর থেকে তামিল নাড়ুর ট্রিকীতে দৈনিক চারটি করে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে এয়ারএশিয়া

যাত্রীদের কাছ থেকে তুলনামূলক কম ভাড়া রাখায় এয়ার এশিয়ার সুনাম রয়েছে। এয়ার এশিয়া এবার তুলনামূলক কম ভাড়ায় কুয়ালামপুর-ট্রিকী-কুয়ালালামপুর দৈনিক চারটি করে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
এই ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে তামিল নাড়ু ই হবে ইন্ডিয়ার সবচেয়ে বেশি কুয়ালামপুরের ফ্লাইট পরিচালনাকারী শহর। এই ফ্লাইট পরিচালনার পর তামিল নাড়ুর ট্রিকী থেকে সাপ্তাহিক ৪৬ ফ্লাইট কুয়ালালামপুর যাবে, এয়ারএশিয়ার দৈনিক চারটি করে সপ্তাহে ২৮টি এবং মালিন্দো এয়ারের সপ্তাহে ১৮টি।

Comments (0)
Add Comment