শুক্রবার সকালে বিমান শ্রমিক লীগের (সিবিএ) উদ্যোগে হযরত শাহজালাল বিমানবন্দরে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন বিমানের এমডি ও প্রধান নির্বাহী এ এম মোসাদ্দিক আহমেদ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই বিমানের জন্ম হয়েছে। বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিমান অন্যতম। এ প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
এম মোসাদ্দিক আহমেদ বলেন, যাত্রীসেবায় নিজেদের আরও আন্তরিকভাবে তুলে ধরতে চায় বিমান।
অনুষ্ঠানে বিমান শ্রমিক লীগ সভাপতি মো. মশিকুর রহমান বলেন, যাত্রীদের সেবায় আমরা সব সময়ই আন্তরিক। এরই ধারবাহিকতায় সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিমানের পরিচালক (গ্রাহক সেবা) ও স্টোর এন্ড লজেস্টিক আতিক সোবহান, পরিচালক প্রশাসন মমিনুল ইসলাম, জেনারেল ম্যানেজার এয়ারপোর্ট সার্ভিস এবং বিমান অফিসার্স এসোসিয়েশনের (ভোয়া) সভাপতি নুরুল ইসলাম হাওলাদার, মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ, সিবিএ নেতা সোহবান, হারুণ উর রশিদ প্রমুখ।অনুষ্ঠানে বিমানের বিভিন্ন শাখার সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।