২৬শে মার্চ হতে বিমান যাত্রীদের নতুন সেবা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী সেবার মান উন্নয়ন কর্মসূচীর অংশ হিসেবে আগামী গ্রীষ্মকালীন শেড্যুলে অর্থাৎ ২৬ মার্চ ২০১৭ হতে নন-ষ্টপ ঢাকা-লন্ডন-ঢাকা রুটে সম্মানিত বিজনেস ক্লাস যাত্রীদের জন্য বৈচিত্র্যময় সুস্বাদু খাবার ও ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট এর ডালি নতুন করে সাজিয়েছে।এছাড়া ২৬ মার্চ ২০১৭ হতে সকল আন্তর্জাতিক ফ্লাইটসমুহে ডায়েবেটিক খাবার ও ছোট বাচ্চাদের জন্য কিডস্ ফুডের ব্যবস্থা থাকবে। উল্লেখ্য যাত্রীদেরকে টিকিট বুকিংএর সময়ই তা জানাতে হবে। আজ (বৃহস্পতিবার) বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) -এ এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. এম. মোসাদ্দিক আহমেদ এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
এখন থেকে বিমান, প্রতি ৩ মাস অন্তর অন্তর আন্তর্জাতিক সকল সেক্টরে সকল ফ্লাইটে যাত্রীদের পছন্দ ও সেবা দানের অভিনবত্ব এর বিষয়টি গুরুত্ব দিয়ে খাবার মেন্যু ও মিউজিক, মুভি, ভিডিও গেমস্ এর মত বিনোদনের বিষয়গুলো নতুন করে সাজাবে।

অনুষ্ঠানে বিমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এ এম মোসাদ্দিক আহমেদ বলেন, ‘‘বিমান তার সার্ভিসের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে নানা রকম আকর্ষণীয় যাত্রী সেবাদানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে’’। তিনি বলেন যে, এখন থেকে লন্ডন সেক্টরে বিমানের নন-ষ্টপ ফ্লাইটে বিজনেস ক্লাসের যাত্রীরা বিশ্বমানের যে কোন এয়ারলাইন্সের মত ‘এ লা কার্ট মেন্যু’র বিচিত্র খাদ্য সম্ভার থেকে পছন্দ অনুযায়ী খাবার নির্বাচন করতে পারবেন। এ ছাড়া এই রুটে বিজনেস ক্লাস যাত্রীরা ‘অল ডে ডাইনিং’ সুবিধার আওতায় ফ্লাইট চলাকালীন যে কোন সময় চাহিদামত খাবার খেতে পারবেন। তিনি আরও বলেন, ‘‘শীঘ্রই সকল আন্তর্জাতিক রুটে পর্যায়ক্রমে এ সুবিধা চালূ করা হবে’’। বিমান তার যাত্রীদের উন্নতমানের সেবা প্রদানের বিষয়ে অঙ্গীকারবদ্ধ এ সার্ভিস তারই প্রতিফলন।

বর্তমানে বিএফসিসি হতে বিমানসহ মালয়েশিয়া এয়ারলাইন্স, ক্যাথে প্যাসেফিক, টার্কিস এয়ারলাইন্স ও ড্রাগন এয়ার খাবার সরবরাহ নিচ্ছে। এছাড়া বিএফসিসি হতে আরও ১৪ টি বিদেশী এয়ারলাইন্স ক্যাজুয়াল মিলসহ কেবিন ড্রেসিংএর সুবিধা নিচ্ছে। বিএফসিসি প্রতিদিন ৮,৫০০ মিল তৈরী করে থাকে। হজ্জ্বের সময় প্রতিদিন এ মিলের সংখ্যা দাড়ায় ১২০০০ এ।

অনুষ্ঠানে পরিচালক গ্রাহক সেবা আতিক সোবহান বলেন, বিমান বহরে এখন রয়েছে ব্র্যান্ডনিউ বোয়িং ৭৭৭-৩০০ ইআর ও বোয়িং ৭৩৭-৮০০ নিউ জেনারেশন এয়ারক্রাফট। অতীতের যে কোন সময়ের তুলনায় বিমান বহরের উড়োজাহাজগুলো এখন আধুনিক ও নবীন। এ সকল উড়োজাহাজে রয়েছে বিশ্বমানের ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট (ওঋঊ) এর ব্যবস্থা। এর মাধ্যমে যাত্রীরা ভ্রমণকালীন সময়ে স্ব স্ব পছন্দ অনুযায়ী নাটক, সিনেমা, গান ও গেমস্ দেখার এবং উপভোগ করার সুযোগ পাচ্ছেন। ওঋঊ প্রযুক্তির বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানী রকওয়েল কলিন্স ও থেলাস বিমানের ওঋঊ সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত আছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ ও উপ-মহাব্যবস্থাপক বিএফসিসি জামাল উদ্দিন তালুকদার।

Comments (0)
Add Comment