মঞ্চ মাতানোর আগে কারিনার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলিউডের চার খান। সালমান খান বলেছেন, ‘আমার সঙ্গে যখন ওর প্রথম দেখা হয়েছিলো তখন ওর বয়স ছিলো মাত্র ৯ বছর। এবং আমি জানতাম তিনি একদিন বড় তারকা হবেন।’
একইভাবে কারিনাকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ খান বলেছেন, “ওর সৌন্দর্য ও দুষ্টুমি দেখে আমি শুধু একটি কথাই বলতে পারি- ‘ছাম্মাক ছাল্লো’।” এদিকে, আমির খান লিখেছেন, ‘ওর সঙ্গে কাজ করার আনন্দটাই আলাদা।’
অন্যদিকে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ স্বামী সাইফ আলি খান বলেছেন, ‘আবার স্টেজে ফিরে আসায় তোমাকে নিয়ে গর্বিত আমি। শুভকামনা রইলো তোমার জন্য।’
নিজের পরিবেশনা নিয়ে কারিনা বলেন, ‘আবার স্টেজে ফিরতে পেরে খুব ভালো লাগছে। এ ছাড়া এটি আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা। এই অনুষ্ঠানের অংশ হতে পেরে নিজেকে বিশেষ কেউ মনে হচ্ছে। আশা করছি দর্শকরা আমার পরিবেশনা পছন্দ করবেন।’
অনুষ্ঠানে কারিনার পাশাপাশি আরও দেখা যাবে সালমান খান, রাভিনা ট্যান্ডন, গোবিন্দ, বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটকে।