প্রসঙ্গত, যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে অবস্থিত ম্যানচেস্টার এলাকায় প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিকের বসবাস। যার মধ্যে ৮০ শতাংশ সিলেট অঞ্চলের অধিবাসী। তারা নিয়মিত সিলেটে যাতায়াত করে থাকেন। ম্যানচেস্টারে বসবাসকারী বাংলাদেশিদের সেখানকার বিমান অফিস থেকে টিকিট ক্রয়ের সুযোগ ছিল। এমনও বছর আছে সেখানে রাজস্ব আয়ের পরিমাণ ছিল অর্ধ শত কোটি টাকা। ২০১৫-১৬ অর্থ বছরে ম্যানচেস্টার অফিস থেকে রাজস্ব আয় হয় ২২ কোটি টাকা। কিন্তু হঠাত্ করে এই অফিসটি বন্ধ করার তোড়জোড় শুরু হওয়ায় সেখানকার বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এদিকে গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সম্প্রতি বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এনামুল বারীর সঙ্গে সাক্ষাত্ করেন। এ ব্যাপারে একটি লিখিত প্রতিবাদও জমা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসাদ্দিক আহমেদ জানান, ম্যানচেস্টার অফিস বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা সম্পন্ন হতে দুই মাস সময় লাগবে। কারণ হিসেবে তিনি জানান, এখন ইন্টারনেটের যুগ। কাজেই টিকিট কাটতে অফিসে যাওয়ার দরকার হয় না। আর সেই কারণেই অফিসটি বন্ধ করে দেওয়া হচ্ছে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক