নিউইয়র্কে বিক্ষোভকারীদের হাতে যে সব প্ল্যাকার্ড ছিল তাতে লেখা ছিল, ‘বোমা ফেলে সিরিয়ার মানুষকে রক্ষা করা যায় না বরং এতে তারা নিহত হয়। মানবিকতার দোহাই দিয়ে বলছি, ফ্যাসিস্ট আমেরিকাকে আমরা মানব না।’
এ ছাড়া, ওয়াশিংটনের যুদ্ধবাজ নীতিকে তীব্র সমালোচনা করে তারা বলেন, সিরিয়ায় বোমা ফেলে সংঘাত কমবে না বরং আরও বাড়বে। বিক্ষোভকারীদের অনেকেই সিরিয়াবাসীর ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেন।
নিউ ইয়র্ক নগরী থেকে অন্তত দুই বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে এবং ফ্লোরিডার জ্যাকসনভ্যালি থেকে আটক হয়েছে চার জন। আগামীকাল আমেরিকার অন্তত ৫০টি নগরীতে যুদ্ধবিরোধী বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।