ঢাকা-সিলেট বিজনেস ক্লাসে ৫০০০ টাকা এবং সিলেট-ঢাকা ক্ষেত্রেও ৫০০০ টাকা। ঢাকা-চট্টগ্রাম বিজনেস ক্লাস ৫৫০০টাকা এবং চট্টগ্রাম-ঢাকার ক্ষেত্রেও ৫৫০০ টাকা। এছাড়াও ঢাকা-সিলেট রুটে ২০০০ টাকা, শুধু মাত্র রাত ০১:০০ টা হতে ভোর ০৬:০০ টার মধ্যবর্তী ফ্লাইট সমূহে। বিমান দেশের অভ্যন্তরীন সাতটি রুটেই ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে বিমান বহরে রয়েছে সর্বাধুনিক ব্রান্ড নিউ বোয়িং ৭৭৭-৩০০ইআর, বোয়িং ৭৩৭-৮০০ এবং ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ।
উল্লেখ্য সকল ভাড়াসমূহ প্রদেয় করসহ। বৈশাখী উপলক্ষে অভ্যন্তরীন গন্তব্যে উপরোক্ত ঘোষিত ‘ডিসকাউন্ট অফার’ বিষয়ে বিস্তারিত বিমান ওয়েবসাইট এ জানা যাবে।