যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশংসিত নারী মিশেল ওবামা

যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশংসিত নারী মিশেল ওবামা।

হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে মার্কিনিদের চোখে এবছর বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী নির্বাচিত হয়েছেন সাবেক মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা। গ্যালপের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। এর আগে মার্কিনীদের কাছে টানা ১৭ বছর বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী ছিলেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন। এবার তিনি আছেন তৃতীয় অবস্থানে। দ্বিতীয় স্থানে আছেন জনপ্রিয় উপস্থাপিকা অপরাহ উইফ্রে। গ্যালপের জরিপে টানা ১৪ বছর ধরে তিনি দ্বিতীয় স্থানে থাকলেও কখনো প্রথম হতে পারেননি।

Comments (0)
Add Comment