এ কথা জানিয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বিল ব্র্যাটন বলেন, নগরে দায়িত্ব পালন করার সময় গাড়িতে বসা অবস্থায় গুলিবিদ্ধ হন ২৫ বছর বয়সী পুলিশ সদস্য ব্রায়ান মুর। হাসপাতালে নেওয়ার পর তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। কমিশনার বলেন, মুরের আঘাত মারাত্মক। তিনি জানান, ব্রায়ান মুর ও আরেকজন পুলিশ সদস্য একটি সাধারণ গাড়িতে চড়ে দায়িত্ব পালন করছিলেন। তখন তাঁরা এক ব্যক্তিকে কোমরের বেল্টে কিছু একটা আটকাতে দেখেন। লোকটির দিকে গাড়ি নিয়ে এগিয়ে গেলেই সে সঙ্গে সঙ্গে গুলি করে। এর এক ঘণ্টার কিছু বেশি সময় পরেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এটি নিউইয়র্কে গত পাঁচ মাসের মধ্যে পুলিশ সদস্যকে গুলি করার পঞ্চম ঘটনা। গত বছরের ডিসেম্বরে গাড়িতে বসা দুই পুলিশ সদস্যকে এক ব্যক্তি গুলি করে হত্যা করে। পরে সেও আত্মহত্যা করে। পুলিশের হাতে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ায় সৃষ্ট ক্ষোভ থেকে ওই ঘটনা ঘটে থাকতে পারে।