জানাগেছে শুরুতে উড়োজাহাজ দুটি নিয়ে কিছুটা সমস্যা হলেও আস্তে আস্তে যাত্রীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে অভ্যন্তরিন রুট গুলো। বিমানের পরিচালক মার্কেটিং মোহাম্মদ শাহনেওয়াজ জানান, উদ্বোধনের ২দিন পর থেকে গত ৩১ এপ্রিল পর্যন্ত বিমানের ১টি আসনও খালি আসা-যাওয়া করেনি। প্রতিটি রুটে বিমানের কেভিন ফ্যাক্টর ছিল শতভাগ পুর্ণ।
বিমান সুত্রে জানাগেছে শুরুতে সব রুটের যাত্রীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছিল ২৭শ টাকা। কিন্তু সম্পুর্ণ নতুন উড়োজাহাজ দিয়ে এই ভাড়ায় বিমানের লোকসান হচ্ছিল। একারণে ভাড়া ৪শ টাকা বাড়ানো হয়েছে। তবে চট্টগ্রাম ও কক্সবাজার রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে সাড়ে ৩ হাজার ও ৪ হাজার টাকা। আগামী ৩১ মে পর্যন্ত এই ভাড়া কার্যকর থাকবে।
বিমান পরিচালনা পর্যদ চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন জানান, অভ্যন্তরিন রুটের ভাড়া এমনভাবে বাড়ানো হয়েছে যাতে বিমান ব্রেক-ইভেন্টে (না লাভ না লোকসান) থাকে। তার মতে রাস্ট্রীয় ক্যারিয়ার হিসাবে বিমান দেশের জনগণের সেবা করতে এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, বিমান অত্যাধুনিক ও নতুন দুটি টার্বোপ্রপ উড়োজাহাজ (ড্যাস-৮কিউ৪০০) দিয়ে সবগুলো অভ্যন্তরিন রুট চালু করেছে। যাত্রীরা অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় নতুন দুটি জাহাজে ভ্রমনে অনেক স্বাচ্ছন্ধবোধ করবেন। এখানে যাত্রী সেবার মানও অনেক বেশি। উড়োজাহাজ দুটি দিয়ে অভ্যন্তরিন রুট ছাড়াও কয়েকটি আন্তর্জাতিক রুট পরিচালণা করা হবে। প্রয়োজন হলে এধরনের আরো একটি উড়োজাহাজ ভাড়া নেয়া হতে পারে।