রোমিংয়ে গ্রামীণফোনের সাশ্রয়ী এসএমএস

রোমিং গ্রাহকদের জন্য সাশ্রয়ী এসএমএস সার্ভিস চালু করেছে বাংলাদেশের সবচে’ বড় মোবাইল ফোন ‍অপারেটর গ্রামীণফোন।

বিদেশে রোমিংয়ে গ্রাহকরা এই এসএমএস সার্ভিসের সুবিধা পাবেন। বাংলাদেশে করা প্রতিটি এসএমএস এর চার্জ হবে ২ টাকা। বাংলাদেশের যে কোনো অপারেটরের মোবাইলের জন্য এ চার্জ প্রযোজ্য হবে।

তবে বিদেশে গিয়ে রোমিং সুবিধা চালু হওয়ার পর এই সার্ভিসটি পাওয়ার জন্য ডায়াল করতে হবে *১১১*৫*৯# নম্বরে।

Comments (0)
Add Comment