যুক্তরাষ্ট্রে শাটডাউনে ৭০০ কোটি ডলার গচ্চা

যুক্তরাষ্ট্রে শাটডাউনে ৭০০ কোটি ডলার গচ্চা।

যুক্তরাষ্ট্রে সরকারের আংশিক অচলাবস্থা রোববার ২৩তম দিনে পড়েছে। এর মধ্যদিয়ে দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউনের রেকর্ড সৃষ্টি হয়েছে। তিন সপ্তাহের বেশি সময় ধরে চলমান এ অচলাবস্থায় যতই দিন যাচ্ছে প্রতিটি দিনই বিশাল ক্ষতির মুখে পড়ছে মার্কিন অর্থনীতি।

এ পর্যন্ত গুনে গুনে ৭০০ কোটি ডলার গচ্ছা গেছে। এখনই অচলাবস্থার নিরসন না হলে সামনের দিনগুলোতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলেও হুশিয়ারি দিয়েছেন অর্থনীতিবিদরা। কিন্তু আপাতত সেই সম্ভাবনা নেই বললেই চলে।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছেন, শাটডাউন সংকট ‘মাত্র ১৫ মিনিটেই’ সম্ভব। কিন্তু এই ‘১৫ মিনিট’র নেপথ্যে রয়েছে সেই মেক্সিকো দেয়াল শর্ত। খবর এএফপি ও বিবিসির।
দেয়াল নির্মাণ ইস্যুতে বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে ঐকমত্য না হওয়ায় গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয় শাটডাউন। ট্রাম্প বলছেন, দেয়াল নির্মাণের জন্য এই শাটডাউনের প্রয়োজন আছে।
শাটডাউনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ডোমোক্র্যাটদের দায়ী করলেও ৬৯ ভাগ মার্কিনি মনে করেন, দেয়াল নির্মাণ দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। শনিবার এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘ডেমোক্র্যাটরা চাইলে ১৫ মিনিটের মধ্যে মার্কিন অচলাবস্থা পরিস্থিতির সমাধান সম্ভব।’
আরেক টুইটে বলেন, ‘ডেমোক্র্যাটরা ছুটি কাটিয়ে কাজ শুরু না করা পর্যন্ত আমাদের অনেকদিন এভাবেই থাকতে হবে। আমি হোয়াইট হাউসে স্বাক্ষর করার জন্য প্রস্তুত হয়ে আছি।’ বিশ্লেষকরা বলছেন, দীর্ঘতম এই শাটডাউন মার্কিন অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে এখনই বলা কঠিন।
বৈশ্বিক ঋণমান নির্ধারক সংস্থা এসঅ্যান্ডপি প্রধান অর্থনীতিবিদ বেথ অ্যান বোভিনো। শনিবার এএফপিকে তিনি বলেন, ‘প্রথম দিকে এর প্রভাব ছোট থাকলেও এটা ক্রমান্বয়ে বিস্তৃত হচ্ছে।’
বোভিনো বলেন, সরকারের এক-চতুর্থাংশ কর্মচারীই বেতন-ভাতা পাচ্ছে না। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত তারা। এছাড়া প্রতি এখন পর্যন্ত প্রতি সপ্তাহেই ১২০ কোটি ডলার পর্যন্ত ক্ষতি হয়েছে।
অচলাবস্থা চলতে থাকলে এই হার আরও বাড়তে পারে।’ বোভিনো জানান, বর্তমান হারে আগামী দুই সপ্তাহে ক্ষতির পরিমাণ ট্রাম্পের প্রস্তাবিত মেক্সিকো দেয়াল নির্মাণের ৫৭০ কোটি ডলারও ছাড়িয়ে যাবে।
তিনি আরও জানান, মার্কিন আর্থিক প্রবৃদ্ধিও কমতে শুরু করেছে। সিএনএন জানিয়েছে, প্রত্যক্ষভাবে অন্তত ৭৭টি দিক থেকে ক্ষতির সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্র। পত্রিকার এক হিসাবে আর্থিক ক্ষতির পরিমাণ ৭০০ কোটি ডলার ছাড়িয়েছে।

Comments (0)
Add Comment