দক্ষিণ আফ্রিকায় ফ্রিজের মধ্যে বাংলাদেশি প্রবাসির লাশ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে মহিন উদ্দিন মহিন (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২৩জানুয়ারি, বুধবার রাতে নর্থ-ওয়েস্ট প্রভিন্সের রাস্টেনবার্গে নিজ দোকানে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

সকালে দোকান বন্ধ দেখে পার্শ্ববর্তী ব্যবসায়ী ও লোকজনখোঁজাখুজি করতে গিয়ে দোকানের ভেতরে ফ্রিজের মধ্যেমহিনের মরদেহ দেখতে পায়।

নিহতের ভাই হুমায়ুন কবির জানান, বেশ কিছুদিন ধরে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা চাঁদারদাবিতে মহিনকে হুমকি-ধামকি দিয়ে আসছিলো।

বুধবার রাতেকয়েকজন সন্ত্রাসী দোকানে হামলা করে লুটপাট করেযাওয়ার সময় তাকে গুলি করে মরদেহ ফ্রিজে রেখে চলে যায়।মহিন উদ্দিনের দেশের বাড়ি ফেনী দাগনভূঞার চন্দ্রদ্বীপগ্রামে। তার বাবার নাম তনু মিয়া মহিন  ৩ বছর  আগে জীবিকার  তাগিদে  দক্ষিণ আফ্রিকায় আসে।

Comments (0)
Add Comment