শাহ আমানত বিমানবন্দরে ৩৫ লাখ টাকার অবৈধ সিগারেট উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৫ লাখ টাকা মূল্যের ৯০০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের কার্গো থেকে সিগারেটের কার্টনগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার সিগারেটের মধ্যে রয়েছে ইজিলাইট ব্র্যান্ডের ৮৫০ কার্টন ও থ্রিজিরোথ্রি ব্র্যান্ডের ৫০ কার্টন।

কাস্টমস বিভাগের সহকারী কমিশনার সেলিম রেজা সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা অবৈধ সিগারেটের বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

Comments (0)
Add Comment