‘ইমরুলের ব্যাপারে নির্বাচকরা সঠিক সিদ্ধান্তই নেবেন’

নিউজিল্যান্ড সফরে ঘোষিত দলে জায়গা হয়নি ইমরুল কায়েসের। দল থেকে বাদ পরার পর একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে হতাশা প্রকাশ করে কায়েস বলেছেন, এভাবে বাদ পড়লে কোনো এক সময় ক্রিকেটকেই বিদায় বলে দেব।

নিউজিল্যান্ড সফরে দল থেকে ইমরুল কায়েসের বাদ পড়া নিয়ে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘যাকে নিয়ে আমাকে বলবেন আমি অবশ্যই ইতিবাচক কথাই বলব। যাদের কথা হচ্ছে সবাই ভালো প্লেয়ার। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটে ইমরুলের অনেক অবদান আছে। নির্বাচকরা আছেন, আশা করছি সবাই মিলে সঠিক সিদ্ধান্তটাই নেবেন। ইমরুল হলে অবশ্যই ভালো, সে সাম্প্রতিক সময়ে পারফর্ম করেছে। বাকিটা সিলেকটররা আছেন। তারা দেখবেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন ও সাব্বির রহমান রুম্মন।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুমিনুল হক সৌরভ, সাদমান ইসলাম অনিক, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী, খালিদ আহমেদ ও তাসকিন আহমেদ।

উল্লেখ্য, নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট ম্যাচ খেলবে। আগামী ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। ২৮ ফেব্রুয়ারি শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

Comments (0)
Add Comment