দলে সুযোগ না পেয়ে নির্বাচককে পিটিয়ে আজীবন নির্বাসিত ক্রিকেটার

দলে সুযোগ না পেয়ে নির্বাচকের ওপর চারাও হলেন অনুজ দেধা। অনূর্ধ্ব-১৯ দলের এই ক্রিকেটার এবং তার ভাই নরেশ মিলে দিল্লি ক্রিকেট দলের প্রধান নির্বাচককে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন।

গত সোমবারের এই হামলায় মারাত্মক আহত হন দিল্লি ক্রিকেট সংস্থার প্রধান নির্বাচক ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক পেসার অমিত ভাণ্ডারি।

প্রধান নির্বাচকের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভারতের সাবেক তারকা ক্রিকেটাররা।

সৌরভ গাঙ্গুলী, গৌমত গম্ভীর, বীরেন্দ্রর শেহবাগদের দাবির প্রেক্ষিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়কে আজীবন নিষিদ্ধ করেছেন দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) প্রেসিডেন্ট রজত শর্মা।

রজত মর্মা বলেন, শেহবাগ-গম্ভীরের প্রস্তাবের সঙ্গে সম্পূর্ণ একমত হয়ে মূল হেনস্তাকারী অনুজকে আমরা আজীবন নির্বাসিত করছি।

নির্বাচককে পেটানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেন, এ রকম নিন্দনীয় ঘটনার কথা ভাবতেও পারছি না। অভিযুক্ত ক্রিকেটারের কঠিন শাস্তি হওয়া উচিত।

সামাজিকে যোগাযোগমাধ্যম টুইটারে বীরেন্দ্রর শেবাগ লেখেন, এমন ঘটনা অত্যন্ত লজ্জাজনক। অভিযুক্তকে কড়া শাস্তির সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করি। আর ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয়, সেদিকেও আমাদের নজর রাখা উচিত।

Comments (0)
Add Comment