অল্পে খুশি নন ডোনাল্ড ট্রাম্প।
অল্পে তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে লোহার দেয়াল নির্মাণে চেয়েছিলেন ৫৭০ কোটি ডলারের বিশাল তহবিল।
এজন্য কত কাণ্ডই না করেছেন। তহবিল ছাড়ে বিরোধী ডেমোক্র্যাটরা রাজি না হওয়ায় মার্কিন জনগণকে ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের কবলে ফেলেছেন তিনিই।
অবশেষে দেয়াল নির্মাণে বরাদ্দ দিতে রাজি হয়েছে ডেমোক্র্যাটরা। কিন্তু ট্রাম্পের চাওয়া ৫৭০ কোটি ডলার নয়। ১৪০ কোটি ডলার। এতে শেষ পর্যন্ত জয় ট্রাম্পেরই হয়েছে। কিন্তু তাতেও সন্তুষ্ট হতে পারছেন না তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে সে কথাই জানিয়েছেন ৭২ বছর বয়সী এ প্রেসিডেন্ট। খবর রয়টার্স ও আলজাজিরার।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না নতুন করে আবার শাটডাউনের ঘটনা ঘটবে। সমঝোতাটি সম্পর্কে আমাকে আরও ভালো করে জানতে হবে। তবে আমি মোটেও এতে খুশি নই।’ ট্রাম্প বলেন, ‘আমি কখনই বলতে পারবো না যে আমি খুশি। আমি শুধু এটুকুই বলতে পারি যে আমি রোমাঞ্চিত।’
তিনি আরও বলেন, তিনি আশা করেন আবার আরেকটি শাটডাউনের ঘটনা ঘটবে না।
তবে, আবার যদি তা ঘটে এতে ডেমোক্রেটরাই দায়ী থাকবে। সোমবার মেক্সিকো সীমান্তে নিরাপত্তা দেওয়াল নির্মাণ বিষয়ে নীতিগতভাবে একটি সমঝোতায় পৌঁছাতে সমর্থ্য হন রিপাবলিকান ও ডেমোক্রেট আইনপ্রণেতারা।