ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১৪টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
শনিবার রাতে পুটখালী সীমান্ত থেকে আটক করা হয়।
আটক পাচারকারী দিলীপ হালদার ৩৫ বেনাপোলের পুটখালী গ্রামের ক্ষুদিরাম হালদারের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরাম উল্লাহ সরকার জানান, গোপনে সংবাদ পেয়ে শনিবার রাতে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে দিলীপ হালদারকে আটক করে।
পরে তার পায়ের স্যান্ডেলের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।