এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, এ বছর থেকে হজ ভিসা দেওয়ার প্রক্রিয়া দ্রুত ও নির্ভুলভাবে করার জন্য সৌদি সরকার নতুন পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। হজযাত্রীদের তাদের পাসপোর্টকে মেশিন রিডেবল করে সব তথ্য সৌদি আরবের অভিবাসন শাখায় দিতে হবে।
কিন্তু এ প্রক্রিয়া শুধু এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করেন তারা এ প্রক্রিয়ার আওতায় আসবেন না। এ কারণে এ বছর থেকে এমআরপি ছাড়া কেউ হজ পালন করতে পারবেন না।
– তাওহিদুল মাওলা