রশিদ গেম চেঞ্জার: সানরাইজার্স হায়দরাবাদ

রশিদ গেম চেঞ্জার: সানরাইজার্স হায়দরাবাদ।

রশিদ খানের আসল পরিচয় লেগ স্পিনার। বর্তমান সময়ে তাকে বিশ্বসেরা লেগস্পিনার হিসেবে বিবেচনা করা হয়। বোলিংয়ে বৈচিত্র আনার কারিশমার জন্যই বিশ্বে তার পরিচিতি। কিন্তু সাম্প্রতিক সময়ে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার।

বর্তমানে আইসিসির র‌্যাংকিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসানকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডার তিনি। আর টি-টুয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের শাদাব খানকে পেছনে ফেলে তিনিই সেরা বোলার।
তার ব্যাটে ভর করেই অবশেষে জয় পেল হায়দরাবাদ। জয়ের জন্য শেষ ১২ বলে হায়দরাবাদের প্রয়োজন ছিল ১২ রান। ১৯তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় উপহার দেন রশিদ খান। আর এজন্যই তাকে গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করেছে সানরাইজার্স হায়দরাবাদ।
শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়েলস। রাজস্থানের বিপক্ষে ১৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর তারা করতে নেমে তীরে গিয়ে তরী ডুবার অবস্থা হয় হায়দরাবাদের। শেষ দিকে জয়ের জন্য ১২ বলে প্রয়োজন ছিল ১২ রান। ১৯তম ওভারে অসাধারণ বোলিং করেন আর্চার। ওভারের প্রথম চার বলে খরচ করে ৪ রান। জয়ের জন্য শেষ ৮ বলে প্রয়োজন ৮ রান। স্নায়ু চাপের কঠিন মুহূর্তে পর পর দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে দলকে জয় উপহার দেন রশিদ খান। পুরস্কারস্বরূপ ম্যান অব দ্যা ম্যাচও হন তিনি।
আর তাই রশিদ খানের প্রশংসায় পঞ্চমুখ হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট। শুক্রবার রাতে জয়ের পর হায়দরাবাদের অফিসিয়াল টুইটার পেজে রশিদ খান সম্পর্কে উল্লেখ করা হয়েছে, ‘রশিদ খান!!!! রিমেম্বার দ্যা গেম জেঞ্জার। যে কোনো মুহূর্তে খেলার পট পরিবর্তনে ওস্তাদ রশিদ খান।’
এদিকে রশিদ খানের নৈপুণে্যর কাছে ম্লান হয়ে গেল চলতি আইপিএলে প্রথম সেঞ্চুরি করা স্যামসন। তার ঝড়ো সেঞ্চুরির পরও পরাজয় এড়াতে পারেনি রাজস্থান রয়েলস। রাজস্থানের করা ১৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে এক ওভার আগেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে সানরাইজার্স হায়দরাবাদ।
উদ্বোধনী জুটিতে ১১০ রান যোগ করে দলকে জয়ের স্বপ্ন দেখান ওয়ার্নার ও বেয়ারস্ট্রো। ৩৭ বলে দুই ছক্কা ও ৯টি চারের সাহায্যে ৬৯ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এছাড়া ৪৫ রান করেন জনি বেয়ারস্ট্রো।
সাঞ্জুর সেঞ্চুরিতে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রাজস্থান।

Comments (0)
Add Comment