একের পর এক উড়োজাহাজ দুর্ঘটনায় ভাবমূর্তি সংকটে বোয়িং

একের পর এক উড়োজাহাজ দুর্ঘটনায় ভাবমূর্তি সংকটে বোয়িং।

ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় ভাবমূর্তি সংকটে পড়েছে বিশ্বের শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। শেয়ারের দর কমার পাশাপাশি কমেছে প্রতিষ্ঠানটির বিমানের অর্ডার ও বিক্রি। চলছে সফটওয়্যারের মান উন্নয়নের কাজ। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, আবারো আগের অবস্থান ফিরে পাবে সর্বাধিক বিক্রিত এ বিমান নির্মাতা প্রতিষ্ঠান।
প্রথমে ইন্দোনেশিয়া, এরপর ইথিওপিয়ায় বিধ্বস্ত বোয়িংয়ের সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের যাত্রীবাহী বিমান। ৩শর’ও ওপরে প্রাণহানি। বিশ্বব্যাপী বন্ধ করে দেয়া হয় এ মডেলের বিমানের চলাচল।

সেই থেকে বিমানের নিরাপত্তা নিশ্চিতে সফটওয়্যারের মানোন্নয়নে কাজ করছে বোয়িং কর্তৃপক্ষ। এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে ভাবমূর্তি সংকটে পড়েছে বোয়িং। কমেছে প্রতিষ্ঠানটির শেয়ারের দর, মার্চে কোন বিমানের অর্ডার পায়নি বোয়িং। অথচ গেলো ৭ বছরের ইতিহাসে সর্বাধিক বিক্রি হয়েছে এ প্রতিষ্ঠানের বিমান।

এ বছর এখন পর্যন্ত সর্বাধিক বিক্রিত এ বিমানের নতুন অর্ডারের সংখ্যা মাত্র ৯৫টি। যেখানে গেলো বছরের প্রথম প্রান্তিকে অর্ডার এসেছিলো ১শ’ ৮০টি বিমানের। পাশাপাশি বাতিল হতে পারে আগের অনেক অর্ডার।

সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমান চলাচল বন্ধ হওয়ায় লোকসানের মুখে পড়েছে আমেরিকান এয়ারলাইন্স। গেলো ১৩ মার্চ থেকে এখন পর্যন্ত ১ হাজার ২শ’ ফ্লাইট বাতিল হয়েছে এ এয়ারলাইন্সের।

Comments (0)
Add Comment