বিশ্বকাপ থেকে তাসকিনকে বাদ দেয়ার কারণ জানাল বিসিবি

বিশ্বকাপ থেকে তাসকিনকে বাদ দেয়ার কারণ জানাল বিসিবি

আশায় বুক বেঁধে ছিলেন বিশ্বকাপ খেলবেন। কিন্তু দুভার্গ্য! বিশ্বকাপের গত আসরের সেরা বোলার তাসকিন আহমেদ এবার দর্শক। জাতীয় দলের নির্বাচকরা বলছেন তাসকিন খেলার জন্য ফিট নন।

তাসকিনের বাদ পড়া নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনের একটা দীর্ঘ বিরতি পড়ে গেছে। ওকে যখন নিউজিল্যান্ড সফরের জন্য চিন্তা করলাম, তখন (বিপিএলে) আবার চোটে পড়ে। আমাদের কাছে ফিজিওর যে রিপোর্টগুলো আছে তাতে স্পষ্ট সে এখনো পুরোপুরি ফিট না।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নান্নু আরও বলেন, ‘আমরা চাচ্ছিলাম তাসকিনকে স্কিলের দিক দিয়ে পুরোপুরি ফিট হিসেবে। ঘরোয়া ক্রিকেটে সে একটা ম্যাচ খেলেছে। তবুও তার ফিটনেস সন্তোষজনক নয়।’

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে (বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড) একটা ত্রিদেশীয় সিরিজ হবে। সেখানে যদি কেউ চোটাক্রান্ত হয় তাহলে বিশ্বকাপ দলে সুযোগ হতে পারে তাসকিনের।

এমনটি জানিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘আয়ারল্যান্ড সফরে যদি কেউ চোটে পড়ে তাহলে বিকল্প হিসেবে তাসকিনকে ডাকা হবে।’

বিশ্বকাপে বাংলাদেশ দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও আবু জায়েদ রাহী।

Comments (0)
Add Comment