বাজেট এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসে আমির খান

বাজেট এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসে আমির খান।

জানালার পাশের আসনে সাদাসিধে পোশাকে বসে আছেন লোকটা। মাথায় ফ্যাকাশে নীল রঙা ক্যাপ। চোখে চেনা চশমা। কৌতূহলী চোখে এদিক-ওদিক তাকাচ্ছেন। ইনি যে বলিউড সুপারস্টার আমির খান তা জানতে বেশিক্ষণ লাগেনি অন্য যাত্রীদের।
ভাইরাল একটি ভিডিওতে দেখা গেলো এই দৃশ্য। ভারতের বাজেট এয়ারলাইন ইন্ডিগোর একটি উড়োজাহাজের ইকোনমি ক্লাসে ভ্রমণ করলেন আমির। এর সুবাদে ৫৪ বছর বয়সী এই অভিনেতা আবারও খবরের শিরোনামে।

ভারতের বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজ দেনার দায়ে বন্ধ হয়ে গেছে কয়েকদিন আগে। এ কারণে ভারতীয় এয়ারলাইনস শিল্প পড়েছে গভীর সংকটে। সেজন্যই মূলত আমিরের ভিডিওটি ফোকাসে এসেছে।

বলিউড তারকারা সাধারণত বিজনেস ক্লাসে যাতায়াত করেন। আমিরের মতো প্রথম সারির তারকাদের তাই ইকোনমি ক্লাসে দেখাই যায় না। ফলে তাকে পেয়ে যাত্রীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এদিকে আমির এখন নিজের নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’র জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটি হলো হলিউডের টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল হিন্দি রিমেক। পরিচালনা করবেন অদ্বৈত চন্দন।

Comments (0)
Add Comment