রেস্তোরা মালিক সমিতির সভাপতি নুরুল হাসান সউল হামিদ বলেছেন, এটা তাদের সরকারি কোনো আইনে নেই। যদি কোনো ব্যাক্তি বা গোষ্ঠীকে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হয়, তার নিয়ম হলো একটি নির্দিষ্ট সময় পরে তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া। কিন্তু সব কিছু বিবেচনা করে রেস্তোরা মালিকরা এই সিদ্ধান্ত নিয়েছে বলে সউল জানান।
সউল হামিদ বলেন, আমরা জেনেছি এসব অভিবাসী কাজের সন্ধানেই দেশ ছেড়েছেন এবং তারা দালালদের খপ্পরে পড়ে অনেক টাকাও দিয়েছেন। একারণেই আমরা মানবিক দিক বিবেচনা করে এদেরে কাজের সুযোগ দিতে চাই।
সূত্রমতে,সাগরে অভিবাসী রোহিঙ্গা ও বাংলাদেশিদের উদ্ধারে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কুয়ালা লাংগাসার তীরবর্তী অঞ্চলে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। গত ১৫ মে থেকে শতাধিক বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার জেলেরা।