আবার হৃতিকের সামনে কঙ্গনা।
হৃতিক আর কঙ্গনার মধ্যকার ব্যক্তিগত টানাপড়েনের খবর চলচ্চিত্র জগতের প্রায় সবারই জানা। এ কারণে দুজনের ছবি একই সঙ্গে মুক্তি পাওয়াকে সংঘাত বলা হচ্ছে
সব ঠিকঠাক, হৃতিক রোশন অভিনীত সুপার ৩০ মুক্তি পাবে ২৬ জানুয়ারি ২০১৯ সালে, কিন্তু মুক্তি দেয়া হলো না। কঙ্গনা রানাওয়াতের মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসির সঙ্গে প্রতিযোগিতা না করার লক্ষ্যেই স্থগিত করা হয় সুপার ৩০। কিন্তু কঙ্গনা বোধকরি হৃতিককে ছাড়ছেন না। কারণ সুপার ৩০ ছবির সামনে আবারো কঙ্গনা, এবার ঝাঁসির রানী নয়। এবারের কঙ্গনার ছবির নাম মেন্টাল হ্যায় কিয়া। কঙ্গনা আর রাজকুমার রাও অভিনয় করেছেন এ ছবির মূল চরিত্রে।
গত সোমবারই কঙ্গনা বনাম হৃতিকের এ সংঘাতের খবর নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে ঠিক ছিল মেন্টাল হ্যায় কিয়া মুক্তি পাবে মার্চে, তার পর ওই তারিখ স্থগিত করে নতুন তারিখ নির্ধারিত হয় জুনে এবং সেটা এখন সুনির্দিষ্টভাবে ঘোষিত হয়েছে ২৬ জুন। হৃতিক আর কঙ্গনার মধ্যকার ব্যক্তিগত টানাপড়েনের খবর চলচ্চিত্র জগতের প্রায় সবারই জানা। এ কারণে দুজনের ছবি একই সঙ্গে মুক্তি পাওয়াকে সংঘাত বলা হচ্ছে। যদিও মেন্টাল হ্যায় কিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, কারো ব্যক্তিগত বিবাদ ছবি মুক্তির ক্ষেত্রে কোনো রকম প্রভাব ফেলেনি। সম্পূর্ণ ব্যবসায়িক দিক বিবেচনায় মুক্তির তারিখ নির্ধারণ হয়েছে। তবে একতা কাপুরের বালাজি ফিল্মস বরং নিন্দাই জানিয়েছে মেন্টাল হ্যয় কিয়া ছবি নিয়ে অপপ্রচারে।
সূত্র: ডিএনএ