কৃতি স্যাননের যত কথা

কৃতি স্যাননের যত কথা।

বলিউড দর্শকদের কাছে কৃতি স্যাননকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ‘বরেলি কি বরফি’ বা ‘লুকাছুপি’র মতো হিট সিনেমায় বেশ আলো ছড়িয়েছেন তিনি।

ওপরে উল্লেখ করা দুই সিনেমার গল্প ছোট শহরের হলেও নায়িকা বড় হয়েছেন ভারতের রাজধানী নয়া দিল্লিতে।

কৃতির মা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এমন পরিবার থেকে অভিনয়ে আসার কথা আগে কেউ ভাবেননি। তার ওপর নয়ডার জেপি ইনস্টিটিউশন অব ইনফরমেশন টেকনোলজি থেকে বি.টেক করেন কৃতি।

শাস্ত্রীয় নৃত্যে দক্ষতা রয়েছে এই নায়িকার। অবসর সময়ে নাচ ছাড়াও রান্না করতে, কবিতা লিখতে পছন্দ করেন। বোন নূপুরের সঙ্গে গান করতেও বেশ পছন্দ করেন। বিজ্ঞাপনী ছবিতেও অভিনয় করেছেন একসঙ্গে। কলেজে থাকতেই মডেলিং শুরু। বিজ্ঞাপনের সূত্রেই বলিউডে প্রবেশ করেন এই নায়িকা।

২০১৪ সালে ‘হিরোপন্টি’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় তার। মহেশ বাবুর মতো নামী তারকার বিপরীতে একই সময়ে করেন তেলুগু ছবি ‘নেনক কাদিনে’। অক্ষয় কুমারের সঙ্গে ‘সিং ইজ ব্লিং’ সিনেমায় অভিনয় করার কথা ছিল কৃতির, কিন্তু পরে ছবিটি ছেড়ে দেন তিনি।

বলিউডে সবচেয়ে বেশি পছন্দ সালমান খানকে। কারণ ভাইজানের এক ছবি একাধিকবার দেখেন কৃতি। আর শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন ‘দিলওয়ালে’ সিনেমায়।

কাজ চলছে আশুতোষ গোয়ারিকরের ‘পানিপথ’-এর। মুক্তি পাবে খুব শিগগিরই। সদাশিব রাও-এর স্ত্রী পার্বতী বাঈ-এর চরিত্রে আছেন কৃতি। বিপরীতে আছেন অর্জুন রামপাল। এছাড়া একঝাঁক তারকার ‘হাউসফুল ফোর’ ছবিতে কাজ করছেন। নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গেও অভিনয় করছেন।

অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখাণ্ডের ব্রেকআপের কারণ হিসেবে কৃতির নাম শোনা যায়। ‘রাবতা’ ছবিতে তাদের চুমুর দৃশ্য নিয়ে বিতর্কও তৈরি হয়। তবে প্রেমের গুঞ্জন তারা বরাবরই নীরব। দুজন একসঙ্গে ঘোরেন-ফেরেন, পাপারাজ্জি ছবি তুলতে এলে বাধাও দেন না।

সম্প্রতি একটি ট্যাক্সিডার্মি করা জিরাফের সঙ্গে ফটোশুট নিয়ে বিতর্কে জড়ান তিনি। মৃত প্রাণীর চামড়া ব্যবহার করে বিশেষ কৌশলে তার মধ্যে জীবন্ত রূপ ফুটিয়ে তোলাই হচ্ছে ট্যাক্সিডার্মি। বিতর্ক হয় বিছানার চাদর জড়িয়ে ফটোশুট ঘিরেও।

বেশ কিছু সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত কৃতি। মরণোত্তর অঙ্গদানে উৎসাহী তিনি।

Comments (0)
Add Comment