‘ইরানকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র’

‘ইরানকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ ও সর্বোচ্চ চাপ সৃষ্টি করে ইরানকে পরমাণু কর্মসূচির বিষয়ে আরও পদক্ষেপ নেয়ার জন্য উস্কানি দিচ্ছে। এভাবে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত বাঁধিয়ে দেয়ার চেষ্টা করছে, যা বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ও বোমারু বিমান পাঠিয়ে ওয়াশিংটন এ অঞ্চলের পরিস্থিতি উত্তেজনাকর করে তুলেছে। ’

স্থানীয় সময় বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পরমাণু সমঝোতার বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টি হয় এমন কোনও পদক্ষেপ ওয়াশিংটনের নেয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় ইরানে সামরিক হামলার হুমকি দিয়ে বলেন, ‘ইরানি কর্মকর্তারা নয়া পরমাণু সমঝোতা নিয়ে আলাপ করার জন্য তাকে টেলিফোন করবেন বলে তিনি বিশ্বাস করেন। ’

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার অর্থ হচ্ছে বিষপান করা। ইরানি জনগণ যা কখনোই করবে না। ’

Comments (0)
Add Comment