ঢাকায় জনবল নিয়োগ দেবে রিজেন্ট এয়ারওয়েজ

ঢাকায় জনবল নিয়োগ দেবে রিজেন্ট এয়ারওয়েজ।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিজেন্ট এয়ারওয়েজ। প্রতিষ্ঠানটিতে ‘কো-অর্ডিনেটর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন’ হিসেবে ঢাকায় এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম

কো-অর্ডিনেটর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এমবিএ পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে বাণিজ্য বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর পূর্ববর্তী কাজের কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। সঙ্গে গ্রাফিক্স ডিজাইন জানা আবশ্যক। প্রার্থীর বয়স কমপক্ষে ২৬ থেকে অনূর্ধ্ব ৪২ বছর হতে হবে।

কর্মস্থল

ঢাকা

বেতন

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) ই-মেইল করতে হবে (jobs@flyregent.com) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

আগ্রহীরা আগামী ১০ জুন, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Comments (0)
Add Comment