চলতি মাসে ট্রাম্প-ইমরান বৈঠক

চলতি মাসে ট্রাম্প-ইমরান বৈঠক।

আগামী ২২ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মেহাম্মাদ ফয়সাল জানিয়েছে একথা সাংবাদিকদের। গতবছর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি হবে ইমরান খানের প্রথম যুক্তরাষ্ট্র সফর।

মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে এ মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল জানিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা।
বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো যাচ্ছে না। এশিয়ায় দীর্ঘদিনের মিত্র পাকিস্তানকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র এখন ভারতের দিকে ঝুঁকছে। তবে ইমরান খান ক্ষমতায় আসার পর চেষ্টা করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব ঘোঁচাতে। সেই লক্ষণও দেখা যাচ্ছে কিছুটা। এ সপ্তাহেই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। যেটি পাকিস্তানের অনেক দিনের প্রত্যাশা ছিল। সংগঠনটির সাথে জড়িত ব্যক্তিদের ওপর দিয়ছে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র।

ইমরান খান ক্ষমতায় আসার পর অর্থনৈতিক ও কূটনৈতিক সঙ্কট কাটাতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। চীন, তুরস্ক, সৌদি আরবসহ অনেকগুলো মিত্র দেশ সফর করেছেন নিজে। আবার সৌদি যুবরাজ, কাতারের আমিরসহ অনেক দেশের শীর্ষ ব্যক্তিরা সৌদি আরব সফর করেছেন এ সময়। এ মাসেই তালেবান নেতাদের সাথেও বৈঠক করার কথা রয়েছে ইমরানের। এরই মধ্যে ইমরানের যুক্তরাষ্ট্র সফর ও ট্রাম্পের সাথে বৈঠক দেশটির কূটনীতিকে নতুন আশার আলো হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইমরান খানকে জুন মাসেই দাওয়াত করেছিলেন; কিন্তু পাকিস্তান পার্লামেন্টের বাজেট অধিবেশনের কারছে সেই সফর পিছিয়ে দেয়া হয়েছে। দুই নেতার বৈঠকে আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি।

Comments (0)
Add Comment